http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মিশরে নতুন মন্ত্রিসভা ঘোষণা বৃহস্পতিবার
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার। 

তিন সপ্তাহ আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও এখনও মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেননি মুরসি।

শনিবার মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল প্রকাশিত বিবৃতির উদ্ধৃতি দিয়ে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়।

বিবৃতিতে কান্দিল বলেন, “আগামী বৃহস্পতিবার আমি চূড়ান্ত মন্ত্রিসভা ঘোষণা করবো।”

নতুন সরকারের সম্ভাব্য সদস্যদের সঙ্গে বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট মুরসিকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া হিশাম কান্দিল এক সময় মিশরের পানিসম্পদ ও সেচমন্ত্রী ছিলেন।

টেকনোক্র্যাট মন্ত্রী কান্দিলের রাজনৈতিক অভিজ্ঞতার অপ্রতুলতা নিয়ে উদ্বিগ্ন মিশরের রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, প্রধানমন্ত্রী পদের জন্য যে ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজ্ঞতা থাকা দরকার কান্দিলের তা নেই।

দেশে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের জন্য প্রেসিডেন্ট মুরসি সামরিক জেনারেলদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান কান্দিল।

মিশরের সর্বোচ্চ সেনা পরিষদের প্রধান ফিল্ড মার্শাল হুসেন তানতাবি মুবারক সরকারের মন্ত্রিসভায় ২০ বছর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।