

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
আন্তর্জাতিক ডেস্ক : বর্ষীয়ান আলজেরীয় কূটনীতিক লাখদার ব্রাহিমিকে সিরিয়া বিষয়ে জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। আর তা হলে তিনি ইতোপূর্বে এই দায়িত্বে থাকা কফি আনানের স্থলাভিষিক্ত হবেন।
কূটনীতিকদের সূত্রে এ খবর জানা গেছে।
আলজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্রাহিমির কূটনৈতিক সমস্যা সমাধানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাকেই সিরিয়া বিষয়ে শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তায় জাতিসংঘের সাবেক মহাসচিব, শান্তিতে নোবেল জয়ী কফি আনান সিরিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না’।
আগামী সপ্তার প্রথম দিকেই ব্রাহিমিকে বিশেষ দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হতে পারে। নামপ্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, তবে শেষ মুহূর্তে তা পরিবর্তনও হতে পারে।
৭৮ বছর বয়সী ব্রাহিমি এর আগেও জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর এবং আফগানিস্তানে তালেবান শাসনের অবসানের পর সেখানে দূতিয়ালির দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে দেশটির জনগণ। কিন্তু প্রেসিডেন্ট আসাদ সেই আন্দোলন দমনে তার সশস্ত্রবাহিনীকে ব্যবহার করছে।
২০১১ সালের মার্চ থেকে এ পর্যন্ত আসাদের অনুগত বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষ। কিন্তু এরপরও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে আসছেন তিনি। দেশটি বর্তমানে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।

