

আসাদ বেহেস্তী
রাজনীতিতে মন্দা বাতাস
থমথমে সব কিছু,
একই কথার ঘ্যানর ঘ্যানর
ছাড়ছেনাতো পিছু!
একই গানের ভাঙ্গা রেকর্ড
বাজছে রোজই দেখি,
লম্বা ভাষণ শুনলে এখন
লাগছে শুধু মেকি!
আন্তর্জাতিক ডেস্ক : গাঁজা চাষ ও বিক্রিতে বৈধতা দিতে উরুগুয়ের সরকার পার্লামেন্টে একটি বিল পাঠিয়েছে। দেশটির প্রেসিডেন্ট হোসে মুজিকার মতে, এটি পাস হলে অবৈধ মাদক চোরাচালান সংক্রান্ত অপরাধ কমে যাবে।
এই অঞ্চলভুক্ত অন্যান্য দেশ বিশেষ করে কলাম্বিয়া ও মেক্সিকোয় প্রতিবছর মাদক চোরাচালান ও এ সংক্রান্ত সহিংসতায় শত শত মানুষ নিহত হয়।
উরুগুয়ের প্রেসিডেন্ট মুজিকার সরকারের ভাষ্য, কালোবাজারে অবৈধ ব্যবসার কারণে সৃষ্ট সহিংসতায় যে পরিমাণ নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় তার তুলনায় গাঁজা সেবনের প্রতিক্রিয়া কম ক্ষতিকর।
খসড়া আইন অনুযায়ী নিবন্ধিত গাঁজা সেবনকারীরা প্রতিমাসে ৩০ গ্রাম গাঁজা কিনতে পারবেন। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছোট্ট এই দেশটির ৩৩ লাখ অধিবাসীকে রক্ষায় পর্যটকদের গাঁজা সেবনের প্রিয় অঞ্চলে যেন এটি পরিণত না হয় সেজন্যেই বিদেশিদের ক্ষেত্রে এ বিষয়ে নিষেধাজ্ঞা থাকবে।
নতুন আইনের খসড়ায় গাঁজা উৎপাদন ও বিপণনকারীদের একটি কর্মপন্থার আওতায় ক্ষতিহ্রাসের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জনগণকেও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হবে।
দেশটিতে চাহিদা অনুযায়ী বার্ষিক ২৭ টন গাঁজা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সরকারের খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

