http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

নিউজিল্যান্ডে জ্বলন্ত ট্রলার থেকে ৪৩ নাবিক উদ্ধার
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের গভীর সমুদ্রে আগুনে পুড়তে থাকা একটি ট্রলার থেকে ৪৩ নাবিককে সকলকে উদ্ধার করা হয়েছে। এ সময় সমুদ্র অনেক উত্তাল ছিল। বুধবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে নিউজিল্যান্ড মালিকানাধীন ওই ট্রলারে আগুন ধরার পর তারা ‘জরুরি বার্তা’ পাঠায়। জাহাজের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময়ে কাছাকাছি থাকা রাশিয়ার একটি মাছ ধরা জাহাজের সাহায্যে প্রথমে ৩৯ জন নাবিককে দ্রুত উদ্ধার করা হয়। পরে ওই জাহাজের ক্যাপ্টেন ও বাকি তিন ক্রুকে অন্য একটি মাছ ধরা ট্রলারে স্থানান্তর করা হয়।
আমলতাল কলম্বিয়া মালিকানাধীন ওই কোম্পানির প্রধান পিটার টালি জানান, ক্রাইস্টচার্চ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে গভীর ও উত্তাল সমুদ্রে জাহাজের পেছন দিকে আগুনের সূত্রপাত ঘটে।
নিউজিল্যান্ডের অনুসন্ধান ও উদ্ধার সমন্বয়ক ট্রাসি ব্রিকলস জানান, দুর্ঘটনার শিকার ওই জাহাজ থেকে ৪৩ ক্রু সদস্যের সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।