

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
আন্তর্জাতিক ডেস্ক : গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ ৩৬ বন্দির মৃত্যুদণ্ড স্থগিত করেছেন বলে শুক্রবার সরকারি এক বিবৃতিতে জানানো হয়।
গত মাসে গাম্বিয়া জানায়, তারা ৯ বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এরপরই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যায়।
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪৭ বন্দির দণ্ড কার্যকরের পরিকল্পনা করায় সমালোচকেরা জামেহ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান।
আঞ্চলিক নেতাদের চাপে ওই ৩৮ বন্দির মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয় বলে জানা গেছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, “রিপাবলিক অব গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া অসংখ্য আবেদনের পরিপ্রেক্ষিতে জামেহ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতে আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই সিদ্ধান্ত সাময়িক।
১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে জামেহ গাম্বিয়ার ক্ষমতা দখল করেন। মানবাধিকার লঙ্ঘণের দায়ে জামেহ দীর্ঘদিন ধরেই সমালোচনা শিকার হচ্ছেন।

