

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর এবার রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায়ের কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল মুম্বই হামলায় দোষী সাব্যস্ত আজমল কাসভ। তিনদিন আগে আর্থার রোড জেলের জেলার কাসভের আর্জি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে এখন তার বেঁচে থাকা না থাকা পুরোপুরি প্রণববাবুর হাতে। কবে সম্প্রতি হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কাসভ। কিন্তু, তাকে হতাশ করে সুপ্রিম কোর্টও ফাঁসির সাজা বহাল রাখে। জেলের জনৈক অফিসার জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় শোনার পরও কাসভকে নাকি একটুও বিচলিত দেখায়নি। কিন্তু ভিতরে ভিতরে মৃত্যুভয় কি গ্রাস করেনি তার মতো খুনে মেজাজের ছেলেকে?
কবে রাষ্ট্রপতি তার ক্ষমাপ্রার্থনার আবেদনের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা শোনাবেন, সেই অপেক্ষায় আর্থার রোড জেলের আন্ডা সেল কুঠুরিতে আশা-নিরাশায় কাটবে ২৬/১১র নারকীয় সন্ত্রাসের নায়কের দিনগুলি। নানা মহলের দাবিকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার পিটিশনটি প্রত্যাখ্যান করলে ভারত স্বাধীন হওয়ার পর কাসভ হবে ফাঁসিতে ঝোলানো ৫২তম অপরাধী। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় থাকা দোষীদের তালিকায় তারও আগে আছে ২০০১ এর সংসদ চত্বর জঙ্গি হানা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া আফজল গুরু।

