

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রধান ফরেনসিক চিকিৎসক ইহসান কামেল গোজি তিনি মিশরের সরকারি দৈনিক আল আহরামকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের কখনোই স্ট্রোক হয়নি। কারাগারে মুবারকের অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, একটি মেডিক্যাল টিম নিয়ে দু’দফা মুবারককে পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি। প্রথম দফা তাকে সেনা হাসপাতালে এবং দ্বিতীয় দফা রাজধানী কায়রোয় অবস্থিত তোরা কারাগারে হোসনি মুবারকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মিশরের প্রধান ফরেনসিক চিকিতসক গোর্জি জানান, মুবারকের রক্তচাপ তুলনামূলকভাবে কম রয়েছে এবং দ্রুত দাঁড়াতে গেলে তার মাথা ঘুরে যায় বলে পরীক্ষায় ধরা পড়েছে।
তোরা কারাগারে আটক থাকার সময় সাবেক এই স্বৈরশাসক কয়েক দফা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে মুবারকের ব্যক্তিগত চিকিতসক যে প্রতিবেদন তৈরি করেছেন তাকে নাকচ করে দেন গোর্জি।
গত বছর বিপ্লব চলাকালে গণতন্ত্রপন্থী প্রায় ৯০০ বিক্ষোভকারীকে হত্যার দায়ে গত ২ জুন মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তখন থেকে ৮৪ বছর বয়সী মুবারক শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, হতাশা এবং অনিয়মিত হৃদস্পন্দনে ভুগছেন বলে এর আগের খবর বলা হয়েছে। কারাগারে সরিয়ে নেয়ার পর মুবারককে অনেকবার জীবন রক্ষাকারী শ্বাস-প্রশ্বাস যন্ত্রের সহায়তা দিতে হয়েছে।
মুবারকের স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে ঘোষণা করে একমাস পরে তাকে আবার কারাগারে পাঠিয়ে দেন মিশরের প্রসিকিউটর জেনারেল।
মুবারক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র থেমে গেছে বলে গুজব রটনার পর তাকে ১৯ জুন তোরা কারাগার থেকে একটি সামরিক হাসপাতালে সরিয়ে নেয়া হয়।

