

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে শেষ পর্যন্ত ইসরাইলের যুদ্ধ অনিবার্য এবং সে যুদ্ধে পৃথিবী থেকে ইসরাইল সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলি জাফারি।
তিনি বলেন, যুদ্ধ হবে, তবে কোথায় এবং কখন তা নিশ্চিত নয়। সম্ভাব্য যে কোনো সামরিক হামলা মোকাবেলার জন্য ইরান সম্পর্ণ প্রস্তুত রয়েছে।
ইহুদিবাদী ইসরাইলকে ‘বিশ্বের কলঙ্ক এবং ক্যান্সার সৃষ্টিকারী টিউমার’ উল্লেখ করে আলি জাফারি বলেন, ইসরাইল ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে।
তিনি আরও বলেন, ইরানকে মোকাবেলা করতে যুদ্ধকেই একমাত্র পথ বলে মনে করে তারা। কিন্তু, যুদ্ধ যদি শুরু হয় তাহলে তাদের যুদ্ধখায়েশ মিটিয়ে দেয়া হবে। ইসলামি বিপ্লব দ্রুত তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ইসরাইল তা সহ্য করবে না বরং তারা এক সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে।

