http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

বেলারুশে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশে রোববার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বয়কট করে ভোটারদের প্রতি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে ১২ ঘন্টা ধরে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বেলারুশে সর্বত্র ভোটকেন্দ্র খোলা হয়েছে। পার্লামেন্টের ১শ ১০ সদস্যের সকলেই এখন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সমর্থক। নির্বাচনে অস্বচ্ছ প্রক্রিয়া ও পূর্বনির্ধারিত ফলাফলের প্রতিবাদে অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বয়কট করছে।