http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : চার বছর বিরতির পর সোমবার তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। 

রাজধানী মস্কোয় প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের সেন্ট অ্যান্ড্রু হলে প্রায় দুই হাজার অতিথির সামনে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।

বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ২০০৮ সালে এ পদের জন্য মেদভেদেভকে মনোনীত করেছিলেন গত এক দশক ধরে দেশটির ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার নেতা পুতিন।

২০০১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিটি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউনাইটেড রাশিয়া।

গত মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৩ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন ভাদিমির পুতিন। এবার তার ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কথা রয়েছে।

ছয় বছর পূর্ণ করতে পারলে সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিনের পর তিনি হবেন রাশিয়ার সবচেয়ে বেশি দিনের প্রেসিডেন্ট।

অবশ্য পুতিন এমন এক সময় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন যখন তার ও তার দলের বিরুদ্ধে রাশিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে।

গত বছর মার্চ ও ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তাদের।