http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

উত্তরাখন্ডে বাস দুর্ঘটনায় ২৬ তীর্থযাত্রী নিহত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় ২৬ তীর্থযাত্রঅ নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার উত্তরাখন্ডের তেহরি জেলায় এ ঘটনা ঘটে।
তেহরির পুলিশ সুপার জন্মজয় খান্ডুরি জানান, বাসটি মোট ৪৫ জন যাত্রী নিয়ে হূষিকেশ যাচ্ছিল।পথে বাসটি একটি সেতুতে ওঠার পর চালক একটি ট্রাকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে গঙ্গা নদীতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাসের ২৬ তীর্থযাত্রী নিহত ও ১৬ জন আহত হয়।
এছাড়া আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হূষিকেশ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।