
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
আন্তর্জাতিক ডেস্ক : মিশরে ইতিহাসের প্রথম অবাধ ও স্বাধীন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে দেশটির সকল নাগরিক ও বিশ্ববাসি। ইতিমধ্যে দুই দিনের নির্বাচন অনুষ্ঠান শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়েছে।
কিছু কিছু কেন্দ্র আজ তাদের ফলাফল ঘোষণা করবে বলে জানানো হলেও নির্বাচনের পুরো ফলাফল জানতে মিশরীয়দের অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্য্ন্ত।
যদিও নির্বাচন অনুষ্ঠান নিয়ে বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ জানালেও পর্য্ক্ষকরা এটিকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু বলে রায় দিয়েছেন। এক নিউজ ব্রিফিং এ দেশটির অন্যতম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড নির্বাচনে তাদের প্রার্থী মোহাম্মদ মুসরি প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে আছেন বরে দাবি করেছে।
জানা যায়, নির্বাচনে কোন প্রার্থীকে জিততে হলে মোট ৫০ শতাংশ ভোট পেতে হবে। এর কম হলে সামনের মাসে আবার আরেকটি নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে মিশরবাসিকে।
এই নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে প্রেসিডেন্ট হবার দৌড়ে এগিয়ে আছেন, সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক, আরব লিগের সাবেক প্রধান আমের মুসা, স্বতন্ত্র ইসলামি প্রার্থী আব্দুল মোনায়েম আবুল ফোতোহ ও রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুসরি।

