http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

সিরিয়ার হামায় বোমাবর্ষণে নিহত ৪১
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার হামা শহরে সেনাবাহিনীর বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। 

সরকারবিরোধী গ্র“পগুলো সোমবার জানিয়েছে, সিরিয়ার ট্যাংক এবং পদাতিক বাহিনীর সেনাযান রোববার হামার কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করেছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর সদস্যদের কয়েকটি অবস্থানে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধাদের কয়েকদফা হামলার পর পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী।

হামা রেভল্যুশন লিডারশিপ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, নিহতদের ৫ জন নারী এবং ৮ জন শিশু।

এতে বলা হয়, ট্যাংকের গোলা হামলায় কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তুপ থেকে টেনে তোলা হয়েছে চাপা পড়া লোকজনদের। তাদের অনেকের অবস্থা গুরুতর।

তবে খবরটি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।