http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

পেরুর আডেন প্রদেশে জরুরি অবস্থা জারি
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর দক্ষিণাঞ্চলীয় আডেন প্রদেশে সাতদিনব্যাপী খনিবিরোধী বিক্ষোভ ও এর পরিপ্রেক্ষিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় ওই প্রদেশে জরুরি আইন জারি করেছে দেশটির সরকার। 

জরুরি আইন জারির ফলে দেশটিতে সমাবেশ করার অধিকার রহিত হয়েছে এবং পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলে বিবিসি জানায়।

দেশটির ইস্পিনার প্রদেশের কুজকো শহরের নিকটবর্তী এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৭০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

দেশটির তামা খনি শ্রমিকদের মজুরি ও খনির পরিবেশ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। সরকার দাবি করছে, জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যই জরুরি আইন জারি করা হয়েছে।

৩০ দিনের জন্য এই জরুরি আইন জারি করা হয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট ওলান্তা হুমালার দশ মাসের শাসনে তামা খনি শ্রমিকদের বিক্ষোভে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করা হয়।