

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধে সাত পুলিশ ও চার বন্দুকধারী নিহত হয়েছে।
সিনালোয়া প্রদেশে পুলিশ কর্মকর্তারা চোরাগোপ্তা হামলার শিকার হলে নিহতের এই ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়।
সহিংসপ্রবণ শহর চয়িক্স থেকে ফেরার পথে পুলিশ কর্মকর্তাদের ওপর এই হামলা চালানো হয়। গত মাসে শহরটির পুলিশপ্রধান খুন হন।
সিনালোয়া মাদক চক্রের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এই প্রদেশের নামেই পরিচিত সিনালোয়া মাদক চক্রটি মেক্সিকোর অন্যতম ক্ষমতাধর গোষ্ঠী।
মাত্র তিনদিন আগেই সিনালোয়ার গভর্নর মারিও লোপেজ ভালডেজ ঘোষণা দিয়েছিলেন, কেন্দ্রীয় পুলিশ চয়িক্সের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
২০০৬ সালের ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ফিলিপ কাল্ডেরন দায়িত্ব গ্রহণ করা পর থেকে এ পর্যন্ত মাদককেন্দ্রিক বিভিন্ন সহিংসতায় ৫৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

