

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় অর্থনীতির হালহকিকত্ সম্পর্কে অবগত নন বারাক ওবামা।সোমবার সরাসরি মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রী বীরাপ্পা মাইলি।
ভারতে বিনিয়োগের পরিবেশ নেই বলে কয়েকটি সংস্থার মারফত গুজব রটানো হচ্ছে বলেও তার অভিযোগ।সেই গুজব শুনেই ওবামা মন্তব্য করে থাকতে পারেন বলে মনে করেন মাইলি। একই সঙ্গে ভারতের বর্তমান বিনিয়োগের পরিস্থিতি মোটেও খারাপ নয় বলে উল্লেখ করেন তিনি।
রোববার ভারতে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ থমকে থাকায় উদ্বেগের সুর শোনা গিয়েছে আমেরিকান প্রেসিডেন্টের গলায়।লগ্নির উপযুক্ত পরিবেশ ফেরাতে ভারতের দ্রুত আর্থিক সংস্কারের রাস্তায় হাঁটা উচিত বলে জানান তিনি।একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে ভারত-পাক সম্পর্কের বিষয়টিও উঠে আসে ওবামার কথায়।এছাড়া কেবলমাত্র পাক-ভারত আলোচনার মধ্যে দিয়েই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন ওবামা।
ভারতে বিরোধীদের প্রবল বাধার সামনে আপাতত খুচরো ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেনি দেশটির কেন্দ্রীয় সরকার।ধারণা করা হচ্ছে, সেই প্রশ্নই আরও একবার সামনে চলে এলেঅ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে।তবে বিশ্বজুড়ে চলা আর্থিক সঙ্কটের মাঝে ভারতের আর্থিক বৃদ্ধির হারকে যথেষ্টই সন্তোষজনক বলেও যুক্ত করেছেন ওবামা। এছাড়া আর্থিক উন্নতি প্রশ্নে আমেরিকা ভারতের পাশে রয়েছে বলে জানান তিনি।
এদিকে রোববার ওবামার এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানায় দেশটির বাম ও বিজেপি।তাদের মতে, আমেরিকান আর্থিক নীতির জেরেই বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট চলছে। তাই ভারতের পক্ষে ওবামার এই উপদেশ মানা কখনই উচিত নয় বলে মন্তব্য করেছেন তারা।

