http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

ভারতে এনডিএ’র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী যশবন্ত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে এনডিএ বিজেপি’র জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিংয়ের নাম ঘোষণা করেছে। সোমবার বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীর বাড়িতে এনডিএ’র বৈঠকে দলীয় প্রার্থী হিসেবে যশবন্ত সিং এর নাম ঘোষণা করা হয়।
ধারণা করা হচ্ছে, যশবন্ত সিং এর মত জ্যেষ্ঠ্ নেতাকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে এনডিএ ক্ষমতাসীন ইউপিএ জোটকে পাল্টা চ্যালেঞ্জের জন্য ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বিরোধী জোটের শরিকদের মধ্যে একমাত্র শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাড়া সবাই যশবন্তকেই সমর্থন করবে বলে এনডিএ’র আত্মবিশ্বাস রয়েছে।
তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থন করবে ইউপিএ’র ভাই প্রেসিডেন্ট পদপ্রার্থী হামিদ আনসারিকে।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ইউপিএ’র প্রার্থী প্রণব মুখার্জিকে সমর্থন ঘিরে এনডিএ’র ছত্রখান দশা চার দেওয়ালের বাইরে বেরিয়ে এসেছিল।তবে এদিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে জোটের ঐক্য তুলে ধরতে সফল এনডিএ’র ম্যানেজাররা।
এমনকী শরিক জেডিইউ এবং শিবসেনাও যশবন্ত সমর্থনে রাজি হয়েছে৷ যদিও প্রেসিডেন্ট নির্বাচনে তারা সমর্থন করবে ইউপিএ’র প্রার্থী প্রণবকেই৷