http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

ইসরায়েলে এক বিক্ষোভকারী নিজের শরীরে আগুন লাগিয়ে প্রতিবাদ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেলআবিবে শনিবার রাতে সামাজিক ন্যায়বিচারের দাবিতে সমাবেশে এক বিক্ষোভকারী
নিজের শরীরে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর : এএফপি।
পুলিশের মহিলা মুখপাত্র লুবা সামরি বলেন, তিনি শরীরে আগুন ধরানোর আগে একটি চিঠি পাঠ করেন। তিনি রাস্তায় চিঠিটির বেশকিছু অনুলিপি রেখে যান। লোকটির বয়স চলি্লশের কোঠায়। তিনি বলেন, এটি একটি আত্মহত্যার প্রচেষ্টা। চিঠিটিতে লেখা ছিল, ইসরাইল আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমাকে কিছুই দেয়নি।
ইসরায়েলের নাগরিকরা তাদের দৈনন্দিন জীবনে যে অপমান ও অসহনীয় যন্ত্রণা ভোগ করছে তার জন্য আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অর্থমন্ত্রী ইয়ুভাল স্তিনিজকে দায়ী করছি।
শনিবার সন্ধ্যায় প্রায় ৮ হাজার লোক দুটি পৃথক প্রতিবাদ মিছিলে অংশ নেয় বলে পুলিশের ধারণা। জেরুজালেম ও হাইফাতেও কয়েকশ' লোক রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ করে। প্রতিবাদকারীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে গণবিক্ষোভের প্রথম বার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে। তেলআবিবের বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে স্লোগান দেয়।