

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি যাত্রীবাহী মিনিবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন নারী নিহত ও পাঁচজন আহত হয়েছে।
কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হতাহতরা সবাই মহারাষ্ট্রের অধিবাসী এবং তারা পর্যটনের জন্য গিয়েছিলেন বলে কাশ্মিরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ এ ঘটনায় সন্ত্রাসবাদের সম্পর্ক থাকার আশংকা নাকচ করে দিয়েছে।
অবশ্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে আন্টনির কাশ্মির সফরের আগে এ ঘটনা ঘটেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতা সংগ্রামে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কাশ্মিরে ভারত বিরোধী আন্দোলনে খানিকটা ভাটা পড়েছে এবং প্রাচ্যের ভূ-স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মিরে আবার পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। ২০০৬ সালের পর কাশ্মিরে পর্যটকদের ওপর কোনো হামলা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিমা পর্যটকদের শালীন পোশাক পরার জন্য কাশ্মিরের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

