http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

কুর্দি নেতাদের প্রতি ইরাকি প্রধানমন্ত্রীর ক্ষোভ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সিরিয়া সীমান্তবর্তী ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে সেনা মোতায়েনে বাধা দেয়ায় কুর্দি নেতাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সেনা মোতায়েনে কুর্দি প্রশাসন দেশের এ বাধা দেশের আইন ও নিরাপত্তা ব্যবস্থার সুস্পষ্ট লংঘন। এক বিবৃতির মাধ্যমে নূরি আল-মালিকি এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শনিবার সিরিয়া সীমান্তবর্তী জুমার অঞ্চলে মোতায়েনের জন্য এক ব্রিগেড সেনা পাঠানো হয়। কিন্তু, ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান সরকারের সশস্ত্র বাহিনী বাগদাদের কেন্দ্রীয় সেনাদেরকে সেখানে যেতে দেয়নি। এর পর নূরি আল-মালিকি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এলাকাটিকে ইরাক ও কুর্দিস্তান সরকার -দু’পক্ষই নিজেদের বলে দাবি করে আসছে। ইরাকি প্রধানমন্ত্রী বলেছেন, সিরিয়ায় যা ঘটছে তার নেতিবাচক প্রভাব যাতে ইরাকের অভ্যন্তরে পড়তে না পারে সে জন্যই জুমার অঞ্চলে কেন্দ্রীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তিনি কুর্দিস্তানের স্থানীয় সরকারকে আইন-শৃ´খলা মেনে চলারও আহ্বান জানান। নূরি আল-মালিকি সতর্ক করে দিয়ে বলেন, কুর্দি প্রশাসনের এ ধরনের পদক্ষেপের ফলে কুর্দি বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সংঘাত অনিবার্য করে তুলবে।
এ দিকে, গতকালের ওই ঘটনার পর ইরাকি সংসদে কুর্দি কোয়ালিশন দলের সদস্যরা বলেছেন, বাগদাদ সরকার কোনো রকম যোগাযোগ না করেই জুমার অঞ্চলে সেনা পাঠিয়েছে।

হট নিউজ -এর সকল খবর