http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

পাকিস্তান মার্কিন ড্রোন হামলা বন্ধের দাবিতে অনড় : শেরি রেহমান
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রেহমান বলেছেন, তার দেশে মার্কিন ড্রোন হামলা বন্ধের দাবি থেকে সরে আসবে না ইসলামাবাদ। ‘অ্যাসপেন সিকিউরিটি ফোরাম’-এ হোয়াইট হাউজের যুদ্ধ বিষয়ক উপদেষ্টা ডগলাস লুটের সঙ্গে এক বিতর্ক অনুষ্ঠানে শেরি রেহমান বলেন, অতীতে ড্রোন হামলার মাধ্যমে হয়তো আল-কায়দাকে নির্মূল করা সম্ভব হয়েছে; কিন্তু বর্তমানে এ ধরনের হামলার মাধ্যমে জঙ্গীর সংখ্যাই কেবল বাড়ানো হচ্ছে। আর নিহত হচ্ছে বেসামরিক লোকজন।
শেরি রহমান বলেন, “আমরা ড্রোন হামলা বন্ধের দাবিতে অটল থাকবো এবং এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।”
তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত পর্যায়ে বলে বেড়াচ্ছেন, তারা পাকিস্তানের অভ্যন্তরে পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলা চালিয়ে যাবেন। এর কারণ হিসেবে তারা বলছেন, আমেরিকার দৃষ্টিতে জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান সরকার আন্তরিক নয় অথবা ইসলামাবাদ তা করতে ব্যর্থ হচ্ছে। এদিকে মার্কিন সরকার দাবি করছে, পাকিস্তান সরকার তালেবান গোষ্ঠীগুলোকে সহযোগিতা করছে। এসব গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরে অভয়ারণ্য প্রতিষ্ঠা করে প্রতিবেশি আফগানিস্তানে বিদেশি সেনাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে মার্কিন সরকারের ধারণা। তবে ইসলামাবাদ ওয়াশিংটনের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

হট নিউজ -এর সকল খবর