http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ব্রাজিলে বিমান বিধ্বস্ত ৮ জন নিহত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যে গত শনিবার দুই ইঞ্জিন বিশিষ্ট একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হলে এর আরোহী সকলেই নিহত হয়।
উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, মিনাস জেরাইসের রাজধানী বেলো হরিজনতে থেকে উড্ডয়নের পর জুইস দ্য ফোরার বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়। কুয়াশাপূর্ণ আবহাওয়ার মধ্যে পাইটল কয়েকবার বিমানটিকে অবতরণের চেষ্টা করেন।
পাইলট ও কো-পাইলট ছাড়াও বিমানে ভিলমা আলিমেন্তোস কোম্পানীর নির্বাহীরা ছিলেন। তারা ফেডারেশন অব ইন্ডাস্ট্রিজ অব মিনাস জেরাইস আয়োজিত ব্যবসা সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।