http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

মিশর রাফাহ সীমান্ত দৈনিক ১২ ঘন্টা খোলা রাখবে : ইসমাইল হানিয়া
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, গাজার রাফাহ ক্রসিং পয়েন্ট দৈনিক ১২ ঘন্টা খোলা রাখতে রাজি হয়েছে মিশর। ২০০৫ সালের পর এই প্রথম রাফাহ ক্রসিং পয়েন্ট দৈনিক ১২ ঘন্টা খোলা রাখার অনুমতি দেয়া হচ্ছে। 
একইসঙ্গে রাফাহ সীমান্ত দিয়ে দৈনিক পনেরশ’ ফিলিস্তিনিকে মিশরে প্রবেশের অনুমতি দেয়া হবে। মিশর সফর শেষে গাজায় ফিরে তিনি এসব তথ্য জানিয়েছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া কায়রোতে মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সঙ্গে বৈঠক করেন।
মিশরের একজন সরকারি কমকর্তা ওই সিদ্ধান্তের কথা স্বীকার করে বলেছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে আরো কিছু সময় লাগবে। এ জন্য রাফাহ সীমান্তে লোকবল বাড়াতে হবে।
কয়েক দিন আগেই গাজা উপত্যকার অধিবাসীদের জন্য রাফাহ সীমান্ত আইন শিথিল করেছে মিশর। ওই আইন শিথিলের কারণে ফিলিস্তিনিরা এখন সহজেই মিশরে যেতে পারবেন। মিশর হয়ে অন্য কোনো দেশে যাওয়ার সময় সেখানে তিনদিন পর্যন্ত থাকতে পারবেন। ৪০ বছরের কম বয়সীদের ভিসা দেয়ার ক্ষেত্রেও কড়াকড়ি শিথিল করা হয়েছে। গাজার অধিবাসীদের বহু নিকটাÍীয় ও পরিবার পরিজন রাফাহ সীমান্তের মিশর অংশে বসবাস করেন।
মিশর সরকারের এসব সিদ্ধান্তে গাজার অধিবাসীরা সন্তোষ প্রকাশ করেছে। ২০০৭ সাল থেকে ইসরাইল গাজার ওপর সর্বাÍক অবরোধ আরোপ করে রেখেছে। বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র পথ হচ্ছে রাফাহ ক্রসিং পয়েন্ট। কিন্তু ইহুদিবাদী ইসরাইলের চাপের মুখে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক গাজার সেই রাফাহ ক্রসিং পয়েন্টও বন্ধ করে দিয়েছিল।