

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় জাতি হিসেবে যোগ্যতার সাথে টিকে থাকতে হলে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা অর্জন করতে হবে।
শিল্পমন্ত্রী গতকাল দুপুরে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে কম্পিউটার বিতরণকালে একথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী বর্তমানে মেধা ও সুজনশীলতার প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় অবস্থান সুসংহত করতে বিশ্বের সকল দেশই তথ্য-প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে।
তিনি ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তাবায়নে তরুণ প্রজন্মকে তথ্য-প্রযুক্তির জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের পরামর্শ দেন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইউনুছসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।
আজ শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
দিলীপ বড়ুয়া বলেন, তথ্য-প্রযুক্তির উন্নয়ন আর্থ-সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার। বিশ্বব্যাপী উন্নত দেশগুলো তৃণমূল পর্যাযে তথ্য-প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটিয়ে উন্নয়ন অভিযাত্রাকে বেগবান করেছে। বাংলাদেশেও তৃণমূল পর্যায়ে তথ্য-প্রযুক্তির সেবা জোরদার করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব।
তিনি তথ্য-প্রযুক্তির উপকরণ সঠিকভাবে ব্যবহারের জন্য এ বিষয়ে জ্ঞানার্জনে ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের সৃষ্টিশীল নতুন প্রজন্মকে আধুনিক তথ্য-প্রযুক্তিরজ্ঞানে সমৃদ্ধ করা গেলে দেশের অর্থনৈতিক অবস্থা দ্রুত পাল্টে দেয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা, প্রেসক্লাব, স্থানীয় পত্রিকা ও সামাজিক সংগঠনের মধ্যে মোট ১৯টি কম্পিউটার বিতরণ করা হয়।

