http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

গণতন্ত্র নস্যাতের জন্য বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত : সুরঞ্জিত
    A+ A A-

কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকালে রিপোর্টার্স ইউনিটির ৩য় তলায় খাজা নিজামউদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অন্তর্বতী সরকার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি সুযোগ হাতছাড়া করছে।
সুরঞ্জিত বলেন, অন্তর্বতী সরকার নিয়ে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা সংবিধান সম্মত। আর এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি সুযোগ হাতছাড়া করেছে বলে মন্তব্য করেন তিনি। আর এর মধ্য দিয়েই প্রমাণ হলো গণতন্ত্র নস্যাতের জন্য বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার কোনো ব্যাংককে বিশেষ সুবিধা দিতে পারে না। তাই আইন অনুযায়ীই এখানে এমডি নিয়োগ করা হবে।
এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এ বছরের মধ্যেই বেশিরভাগ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে।
সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক নারী নেত্রী ফাতেমাতুজ্জামান সাথী। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর শাখার সদস্য সচিব নাজমূল হাসান পলাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেণ আইন প্রতিমন্ত্রী এড. কামরুল ইসলাম এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর। আলোচনায় অংগ্রহণ করেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. শামসুল হক রেজা, কৃষক নেতা শেখ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি এম.এ করিম, শিল্পপতি হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি হুমায়ুন কবির।