

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : সরকারি বাহিনী গতকাল শুক্রবার সকাল থেকে সিরিয়ার আলেপ্পোর কয়েকটি এলাকায় নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে। সালাহাদ্দিন এলাকাকে কেন্দ্র করে চলছে লড়াই। গত বৃহস্পতিবার সরকার পক্ষ সালাহাদ্দিন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসার দাবি করলেও বিদ্রোহীরা বলেছে তারা পাল্টা হামলা চালিয়ে গতকাল এলাকাটি পুনর্দখল করেছে।
বিদ্রোহীরা জানায়, সালাহাদ্দিন থেকে সেনাবাহিনী পিছু হটেছে। এখন এলাকাটি ঘিরে কয়েকটি জায়গায় লড়াই চলছে।
বিদ্রোহী ব্রিগেড কমান্ডার আবু আলী বলেন, বুধবার সেনাদের বিরুদ্ধে বিদ্রোহী বাহিনীর ৪শ’ যোদ্ধা লড়াই করেছে। জানান সালাহাদ্দিনের কয়েকটি এলাকা এখন বিদ্রোহী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মির দখলে বলেও জানান তিনি।
তবে আলেপ্পো বিদ্রোহীমুক্ত করতে সেনাবাহিনী অন্যান্য আরো কয়েকটি অবস্থানে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাছাকাছি বিমানবন্দরসহ পূর্বাঞ্চলীয় আরো কয়েকটি এলাকা এবং আলেপ্পোর উত্তর-পশ্চিম উপকণ্ঠের একটি শহরে বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে সেনারা।
এ পরিস্থিতির মধ্যে সিরিয়া নিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে মিত্র দেশ ইরান। তবে এ বৈঠকে কোন কোন দেশ অংশ নেবে তা স্পস্ট জানা যায়নি।
সিরিয়ার সংকট সমাধানে তেহরানে বৈঠক ডেকেছে ইরান। এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করলেন তাঁর প্রশাসনের আরেক শীর্ষ কর্মকর্তা।
আলেপ্পোর সালাহেদ্দিন জেলা থেকে বিদ্রোহীরা কৌশলগত কারণে পিছু হটেছে বলে জানিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি এফএসএ।
সিরিয়ার সংকট সমাধানে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে এসেছে প্রেসিডেন্ট বাশার আল-আসদের মিত্র দেশ ইরান। বৃহস্পতিবার ইরানে সিরিয়ার সংকট নিয়ে এক সংলাপ আয়োজন করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলছেন, সাবেক জাতিসংঘ মহাসচিব কোফি আনান’এর প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়নের চেষ্টা করছে তাঁর দেশ। বিশেষ করে অস্ত্রবিরতি, মানবিক ত্রাণ সহায়তা এবং সিরিয়ায় জাতীয় সমঝোতা আলোচনার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তেহরান। তেহরান বৈঠকের শুরুতে এক বক্তৃতায় সালেহি সিরিয়ার সংকট সমাধানে সরকার ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা আলোচনার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সিরিয়ার সংকট সমাধান হতে পারে শুধুমাত্র সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আন্তরিক সমঝোতা আলোচনার মাধ্যমে।’’ সালেহি আরো বলেন, ‘‘সিরিয়ায় বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপ ইরান সমর্থন করে না বরং সংকট দূর করতে জাতিসংঘের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করবে তেহরান।’’ উল্লেখ্য, সিরিয়া বিষয়ক তেহরান বৈঠকে জাতিসংঘ এবং আরো ২৯টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সারিতে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ভবনের শীর্ষ কর্মকর্তা মুহেদ্দিন মুসলমানি। আসাদ সরকারে থাকা সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব’এর পক্ষত্যাগের মাত্র কয়েকদিন পরেই প্রেসিডেন্ট ভবন ছাড়লেন মুসলামানি। তবে তিনি এখনও সিরিয়াতেই অবস্থান করছেন বলে আল আরাবিয়া টেলিভিশনকে জানিয়েছেন মুক্ত সিরীয় বাহিনীর এক সেনাপতি ইয়াসির আবুদ।
অবশ্য, বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী হিজাব’এর জায়গায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন বাশার আল-আসাদ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রী ওয়ায়িল আল-হালকি‘কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেশায় চিকিৎসক হালকি ১৯৬৪ সালে দারা প্রদেশের দক্ষিণাঞ্চলে জন্ম গ্রহণ করেন।
সিরিয়ার সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে জর্ডান-সিরীয় সীমান্তবর্তী শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের জন্য সামরিক চিকিৎসক দল পাঠিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ২৫ জন চিকিৎসক এবং ২৫ জন সহায়তাকারীর একটি দল এ৩১০ বিমানে করে আম্মান গেছে। জর্ডান সরকারের সম্মতি সাপেক্ষেই এই দলটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলোঁদ’এর দপ্তর। এছাড়া ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরঁ ফাবিয়াস’এর চলতি মাসের ১৫ তারিখে জর্ডান সফর করার কথা রয়েছে।
অন্যদিকে, বিদ্রোহীদের সামরিক শাখা এফএসএ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, আলেপ্পোর উত্তরাঞ্চলের সালাহেদ্দিন জেলা থেকে বিদ্রোহী সেনারা কৌশলগত কারণে সম্পর্ণ পিছু হটেছে। এফএসএ মুখপাত্র হোসাম আবু মোহাম্মেদ জানিয়েছেন, ‘‘আমরা সালাহেদ্দিন থেকে সরে এসেছি। তবে সাইফ আল-দাউলা এবং মাশহাদ জেলায় আমরা অবস্থান করছি।’’

