

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : বিষপান করিয়ে হত্যা করা হয় ব্রিটিশ ব্যবসায়ী নিল হেউড‘কে। তাঁকে হত্যার অভিযোগে বিচার হলো চীনের সাবেক এক রাজনীতিবিদের স্ত্রীর। বিচারটা হয়েছে শুক্রবার একদিনই। তবে রায়ের তারিখটা জানানো হবে পরে। আদালতের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। মামলার আসামি দুজন। এক. গু কাইলাই। তিনি একসময়ের প্রভাবশালী চীনা রাজনীতিবিদ বো জিলাই’এর স্ত্রী। হত্যাকাণ্ডটি যেখানে হয়েছে সেই চঙকিং শহরের কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন তিনি। বউয়ের অপরাধের কারণে জিলাই’এর সেই পদটি চলে যায়।
দুই নম্বর আসামির নাম ঝ্যাঙ জিয়াওজুন। তিনি কাইলাইয়ের সহযোগী ছিলেন। বিচার শেষে আদালতের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আসামি দুজনের কারোরই আইনজীবী তাঁদের মক্কেলের বিরুদ্ধে থাকা হত্যার অভিযোগ অস্বীকার করেন নি। তবে কাইলাই’এর আইনজীবী আদালতকে বলেন, তদন্ত চলাকালে কাইলাই যেভাবে সহযোগিতা করেছেন রায় দেয়ার ক্ষেত্রে সেটা বিবেচনায় আনা উচিত।
এদিকে, বিশ্লেষকরা বলছেন রায়টা যে আসামিদের বিপক্ষে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাদের শাস্তিটা কী হবে সেটা দেখার বিষয়।
বিচারের সময় আদালতে আন্তর্জাতিক গণমাধ্যমের কাউকে ঢুকতে দেয়া না হলেও দুজন ব্রিটিশ কূটনীতিককে সেখানে উপস্থিত থাকতে দেয়া হয়েছে।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, কাইলাই’এর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হবে। পরে সেটা ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ডে রূপ দেয়া হতে পারে। আর কাইলাই’এর বাবা একসময় কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা হওয়ার কারণে কারাগারে কাইলাই‘কে বিশেষ মর্যাদা দেয়া হবে।
ব্রিটিশ ব্যবসায়ী হত্যা ও তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাইলাই’এর বিচার, তারও আগে কাইলাই’এর স্বামীকে কমিউনিস্ট পার্টির পদ থেকে সরিয়ে দেয়া, এসব ঘটনা একটা রাজনীতির অংশ বলে মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন, চীনের শাসক কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিবর্তন আসতে যাচ্ছে। সেখানে বো জিলাই একটা ভালো পদ পেতে পারতেন। কিন্তু তিনি যেন সেটা না পান সেজন্যই তাঁকে কলঙ্কিত করতে এভাবে ব্যবসায়ী হত্যা মামলাটা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সে কারণে বিচার শুরুর আগেই চীনা বার্তা সংস্থা ‘সিনহুয়া’ তাদের প্রতিবেদনে বলেছে যে, কাইলাই’এর বিরুদ্ধে অভিযোগের পক্ষে ‘অবিতর্কিত ও গুরুত্বপূর্ণ’ প্রমাণ পাওয়া গেছে।

