http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

আমেরিকার মুসলমানদের সতর্ক থাকার আহ্বান
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : দ্যা কাউন্সিল অন দ্যা আমেরিকান-ইসলামিক রিলেশন্স বা কেয়ার আমেরিকার মুসলমানদের সর্তক থাকার আহ্বান জানিয়েছে। সম্প্রতি আমেরিকার একটি মসজিদে হামলার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানান হয়। কেয়ারের মুখপাত্র ইব্রাহিম হুপার গতকাল এ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “সবার অতিরিক্ত সর্তক হওয়া উচিত বলে আমরা মনে করছি।” তিনি আরো বলেন, মুসলমানদের যে সব বিচ্ছিন্ন মসজিদ রয়েছে সেগুলোতে হামলা হওয়ার আশংকা স্বাভাবিকভাবেই বেশি। গত মঙ্গলবার একটি ভিডিওতে ধরা পড়ে, রোড আইল্যান্ডে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি মসজিদের সাইড বোর্ড নষ্ট করছে। তারপরই এ হুঁশিয়ারি উচ্চারণ করে কেয়ার।
গত সোমবার আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের একটি মসজিদ আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দুর্বৃত্তরা ইচ্ছা করেই এ আগুন দিয়েছে বলে মনে করা হচ্ছে। গত একমাসের মধ্যে মসজিদটিতে এ নিয়ে দু’বার আগুন দেয়ার ঘটনা ঘটে।
এর আগের দিন উইসকনসিনে একটি শিখ উপাসনালয় বা গুরুদুয়ারায় নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে গুরুদুয়ারাটির সভাপতি এবং প্রধান পুরোহিতও ছিলেন। ওয়েড মাইকেল পেজ নামের সাবেক এক মার্কিন সেনা এ গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ছিল। মাইকেল পেজের সঙ্গে শ্বেতাঙ্গ বর্ণবাদী গোষ্ঠীর যোগসাজশ থাকার প্রমাণ পাওয়া গেছে।