

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিক্ষোভ হয়েছে।
‘পিপল’স কেয়ার ফর রোহিঙ্গা’ নামের একটি সংগঠন গত বৃহস্পতিবার জাকার্তায় মিয়ানমার দূতাবাসের সামনে ওই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানায়। এ সময় তাদের হাতে ছিল ‘সহিংসতা বন্ধ কর’ ও ‘আল্লাহু আকবার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।
এদের কয়েক জন শরীরে লাল রঙ মাখিয়ে রাস্তায় শুয়ে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র তুলে ধরার চেষ্টা করে। বিক্ষোভকারীরা মিয়ানমার দূতাবাসের দেয়ালেও লাল রঙ দিয়ে বিভিন্ন শ্লোগান লিখে দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের পতাকায় অগ্নিসংযোগ করেছে।
গত জুনে মিথ্যা অজুহাতে একদল উগ্র বৌদ্ধ প্রথমে মুসলমানদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ রোহিঙ্গা মুসলমান নির্মমভাবে নিহত হন। এরপর সরকারি মদদে বৌদ্ধদের মুসলমান-বিরোধী জাতিগত শুদ্ধি অভিযান শুরু হয়। এতে এ পর্যন্ত হাজার হাজার রোহিঙ্গা মুসলমান হতাহত হয়েছেন। এ ছাড়া, প্রায় এক লাখ রোহিঙ্গা মুসলমান তাদের ঘর-বাড়ি হারিয়েছেন।

