http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

পুলিশের গুলিতে দক্ষিণ আফ্রিকায় ১২ শ্রমিক নিহত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় মালিকানা প্লাটিনাম খনিতে পুলিশের গুলিতে ১২ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই প্লাটিনাম খনিতে নতুন করে সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা ঘটলো। এরআগে গত শুক্রবার থেকে খনিটিতে শুরু হওয়া শ্রমিক ধর্মঘট চলাকালে বুধবার পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছিল।
গতকাল বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, দেশটির বিখ্যাত কোম্পানি লোনমিনের মালিকানাধীন খনিটিতে গত শুক্রবার থেকেই দুটি বিদ্রোহী ট্রেড ইউনিয়নের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ধর্মঘট চলছিল। বৃহস্পতিবার তা খারাপ রূপ নিলে পুলিশ তাতে বাধা দিতে গেলে শ্রমিকরা ম্যাচেটিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ তাদের ওপর সরাসরি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ওই প্রত্যক্ষদর্শী গুলির পর ঘটনাস্থলে ১৮টি লাশ পড়ে থাকতে দেখেছেন বলে বিবিসিকে জানান।
ঘটনাস্থলে উপস্থিত ডেনিশ আদ্রিও নামে এক পুলিশ কর্মকর্তা এই বিষয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি। তবে বৃহস্পতিবার দেশটির ‘দ্য সোয়িতান’ নামের একটি পত্রিকা জানায় যে, ওই কর্মকর্তা তাদের বলেছে তারা খনিটির বিদ্রোহী দুই টেড ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এরআগে খনির মালিকানাধীন কোম্পানি লোনমিন জানায়, গত শুক্রবার থেকে সংগঠিত ঘটনাবলীর জন্য ক্ষমা না চাইলে ধর্মঘটে যাওয়া শ্রমিকদের ছাটাই করা হবে। কারণ তারা সশস্ত্র এবং কাজ থেকে দূরে আছে, যা অবৈধ।
এদিকে এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা হতাশ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি এই ঘটনায় হতবাক হয়েছেন বলে জানান। এ বিষয়ে জুমা বলেন, “আমরা বিশ্বাস করি সহিংসতা এবং আইন প্রয়োগ ছাড়াও আলোচনার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক নির্দেশনা চর্চার বিতর্ক সমাধানের পর্যাপ্ত জায়গা রয়েছে। তাই ভবিষ্যতে এটি যেন আরো ভয়ঙ্কর হয়ে না ওঠে তাই শ্রমিক আন্দোলন এবং সরকারের ব্যবসার বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনছি।”
জুমা এমন এক সময়ে এই বিষয়ে কথা বলেন যখন দেশটিতে গত ১৯৯৪ সালের পর বৃহস্পতিবারই শ্রমিকদের ওপর সবচেয়ে বড় পুলিশি অভিযান পরিচালনা করা হলো।