

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে একটি গার্মেন্টস কারখানায় গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮০ জন মৃত্যুবরণ করেছেন। আগুনে পুড়ে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদিকে একইদিনে লাহোরের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ২৫ জন জীবন্তদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুটি কারখানায় অগ্নিকাণ্ডে মোট ১০৫ জন মারা গেছেন।
গতকাল বুধবার দমকল কর্মী ও বিশেষ বাহিনীর সদস্যরা সেখানে যৌথ উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এরফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
করাচি পুলিশের সিনিয়র কর্মকর্তা আমির ফারুকি এসব তথ্য দিয়েছেন। কারখানাটিতে ৪৫০ জনেরও বেশি কর্মচারী কাজ করেন বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

