http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

তুরস্কের ইস্তাম্বুলে থানার সামনে বোমা হামলা পুলিশ নিহিত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি থানার সামনে গতকাল শক্তিশালী বোমা বিস্ফোরণে এক পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ইস্তাম্বুলের পশ্চিমপ্রান্তে অবস্থিত সুলতানগাজি এলাকার ওই থানার প্রবেশদ্বারে এ বোমা হামলা চালানো হয়। তুরস্কের সরকারি টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে প্রবেশদ্বারটির মারাÍক ক্ষতি হয়েছে। নিহত পুলিশ থানার গেইটে কর্তব্যরত ছিলেন। ইস্তাম্বুলের পুলিশ প্রধান হুসেইন কাপকিন হামলার বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন, এক ব্যক্তি প্রথমে থানাটিতে গ্রেনেড ছুড়ে মারে। এরপর সে থানার প্রবেশদ্বারে গিয়ে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

হট নিউজ -এর সকল খবর