http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

দিল্লি ও মুম্বাই সবচেয়ে কম ব্যয়বহুল শহর’
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর হচ্ছে ভারতের রাজধানী দিল্লি ও মুম্বাই। আর সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে নরওয়ের রাজধানী ওসলো। ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ডের জুরিখ ও জাপানের টোকিও। সুইস ব্যাংকের বার্ষিক জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার ওই জরিপটি প্রকাশ করা হয়। বিশ্বের ৭২টি শহরের ওপর সুইস ব্যাংক ওই জরিপটি পরিচালনা করে।
জরিপে ১২২টি পণ্যের দাম ও সেবার বিষয়টি চলমান মুদ্রার মূল্যমানের নিরিখে পরীক্ষা করা হয়। পাশাপাশি ১৫টি সেক্টরে প্রতিঘণ্টায় মানুষের আয়ের হিসাবও পর্যালোচনা করা হয়। তাতে দেখা যায়, একটি বড় ম্যাক কিনতে টোকিওতে অন্তত ৯ মিনিট কাজ করে আয় করতে হয়।
অন্যদিকে জুরিখে একটি হ্যাম বার্গার কিনতে অবশ্যই ১৩ মিনিট কাজের আয় প্রয়োজন। কিন্তু টোকিওতে অন্যান্য পণ্যের তুলনায় জুরিখে পণ্যের দাম কম। এতে করে জুরিখের অধিবাসীরা সবচেয়ে বেশি ক্রয় ক্ষমতার অধিকারী তালিকার শীর্ষে অবস্থান করছে। জুরিখের অধিবাসীরা ২২ ঘণ্টা কাজ করেই একটি আইফোন কেনার মতো অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু ম্যানিলায় এই পণ্যটি কিনতে হলে বিশ গুণ বেশি সময় কাজ করতে হবে।
নিউ ইয়র্ক ব্যয়বহুল শহরের তালিকার ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। মস্কো ৪০ তম এবং সাংহাই ৪৯ তম। আর দিল্লি ও মুম্বাই ব্যয়বহুল শহরের তালিকায় সর্বনিুে অবস্থান করছে। জরিপে শহরগুলোর কর্মঘণ্টাও তুলে ধরা হয়। এতে দেখা যায়, প্যারিস, লেওন এবং কোপেনহেগেনের কর্মঘণ্টা সবচেয়ে কম।
অপরদিকে, এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য ও দক্ষিণ আমেরিকায় শ্রমিকদের সবচেয়ে বেশি সময় কাজ করতে হয়। বছরে ওইসব অঞ্চলের শ্রমিকদের ২ হাজার ঘণ্টার বেশি সময় কাজ করতে হয় বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

হট নিউজ -এর সকল খবর