http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

আইভরিকোষ্টে পুলিশ স্টেশনে হামলা
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : আইভরিকোষ্টের রাজধানী আবিদজানের দক্ষিণে গত বৃহস্পতিবার রাতে একটি সশস্ত্র গ্র“প দু’টি পুলিশ স্টেশন ও আধা-সামরিক বাহিনীর ফাঁড়িতে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা বাহিনী সূত্র এ কথা জানায়।
গত আগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ হামলার পর এ মাসে এটি ছিল প্রথম হামলার ঘটনা। পোর্ট-বুয়েট জেলার কয়েক কিলোমিটার দূরে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবারের এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশী কোকো উৎপাদনকারি দেশ আইভরিকোষ্ট ২০১০ সালের নির্বাচনের পর নানামুখী সমস্যার মুখে পড়ে। দৃঢ়চেতা নেতা লরা বাগবো তার দীর্ঘ দিনের প্রতিদ্বন্ধী ও বর্তমান প্রেসিডেন্ট আলাসানি ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করায় দেশটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ জানায়, ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারায়।

হট নিউজ -এর সকল খবর