http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

কার্টুন ও কেটের ছবি নিয়ে দ্বিমুখিতা নয়
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রভাবশালী ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিন বলেছে, প্যারিস ব্রিটিশ রাজবধূ কেটের নগ্ন ছবি প্রকাশের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিয়েছে, বিশ্বনবী (সা.)’র অবমাননাকর কার্টুন প্রকাশকারী ফরাসি ম্যাগাজিনের বিরুদ্ধেও তাকে একই ব্যবস্থা নিতে হবে।
ইখওয়ানের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বা এফজেপি বিশ্বনবী (সা.)’র অবমাননাকর কার্টুন প্রকাশকারী ফরাসি ম্যাগাজিন ‘শার্লি এবদো’র বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেছে, ফরাসি বিচার বিভাগ ব্রিটিশ রাজবধূ কেটের নগ্ন ছবি প্রকাশের কারণে একটি ম্যাগাজিনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
এ ছাড়াও ফরাসি সরকার হলোকাস্ট বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসিদের হাতে কথিত ইহুদি নিধন অস্বীকারকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে বলে ইখওয়ানের রাজনৈতিক শাখা এফজেপি উল্লেখ করে। ব্রিটিশ রাজবধূ কেটের নগ্ন ছবি প্রকাশের দায়ে ফরাসি সরকার গত মঙ্গলবার ‘ক্লোজার’ নামের একটি ম্যাগাজিনের প্রচার ও প্রকাশ বন্ধ করে দিয়েছে।
ফরাসি সরকার মহানবী (সা.)’র অবমাননাকর কার্টুন প্রকাশকারী ফরাসি ম্যাগাজিন ‘শার্লি এবদো’র পক্ষে অবস্থান নেয়ায় বিশ্বব্যাপী মুসলমানদের ক্ষোভ ও প্রতিবাদ জোরদার হয়েছে। প্যারিস আগামীকাল শুক্রবার সম্ভাব্য মুসলিম জনরোষ ও গণ-বিক্ষোভের ভয়ে প্রায় বিশটি মুসলিম দেশে ফরাসি কূটনৈতিক মিশন, সাংস্কৃতিক কেন্দ্র এবং ফরাসি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ ছাড়াও প্যারিস বিশ্বব্যাপী ফরাসি দূতাবাসগুলোতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের পদক্ষেপ নিয়েছে।

হট নিউজ -এর সকল খবর