

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
কাগজ ডেস্ক : গতকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধাদানকারীরা চিরায়ত মীরজাফর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বিরোধী দলের প্রতি ইংগিত করে মন্ত্রী বলেন, আমরা যখন বাংলাদেশের স্বার্থে পদ্মা সেতুসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করতে যাই, তখনই তারা বাধা সৃষ্টি করেছে। যারা সরকারের সঙ্গে কাজ করতে চান ‘তাদের পথেও’ বাধা সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ-সংস্কৃতি কর্মীদের করণীয় শীর্ষক এ আলোচনায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ সভাপতি পীযূষ বন্দোপাধ্যায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য জি এম আতিক, কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার বক্তৃতা করেন।
এই বাধাদানকারীরা ‘দেশের শত্র“’ ও ‘চিরায়ত মীরজাফর’- এমন মন্তব্য করে তাদের প্রতিহত করার জন্য সব ধরনের ‘রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানান মহীউদ্দীন খান আলমগীর।

