
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যুদ্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মুসলিম বিশ্বজুড়ে পশ্চিমা বিরোধী বিক্ষোভ জাতিসংঘে মঙ্গলবার শুরু হতে যাওয়া বিশ্ব নেতৃবৃন্দের বার্ষিক সম্মেলনে ছায়াপাত করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ বিশ্বের ১২০ জনের বেশি রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন। সিরিয়ার সংঘাত নিয়ে আন্তর্জাতিক মতানৈক্যের কারণে এ নিয়ে জাতিসংঘ কোনো আনুষ্ঠিক বৈঠক করছে না। তবে ওবামা ও পশ্চিমা নেতারা তাদের বক্তৃতায় সিরিয়া প্রশ্নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অধিবেশন উদ্বোধন করবেন। এরপর প্রথম দিকে যারা বক্তৃতা করবেন তাদের অন্যতম হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বুধবার বক্তৃতা করবেন। আহমাদিনেজাদ আগের মতোই যদি ইসরাইলের বিরুদ্ধে উগ্র বক্তব্য রাখেন তাহলে পশ্চিমা নেতৃবৃন্দ ওয়াক আউট করতে পারেন বলে আভাস দেয়া হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তৃতা করবেন বৃহস্পতিবার। এর পরপরই ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠকে বসার কথা রয়েছে। ওবামা ও নেতানিয়াহু নিউইয়র্কে সাক্ষাত করছেন না। ফলে তাদের দু’জনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে বলে জোর গুঞ্জন চলছে। ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সম্মেলনে বক্তৃতা করবেন। এর পরেই বক্তৃতা করতে মঞ্চে উঠবেন বেঞ্জামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে তৈরি একটি ইন্টারনেট ভিডিওর বিরুদ্ধে মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের বিষয়টি অধিবেশনে বেশ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মালি, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সোমালিয়া ও ইয়েমেনে সংঘাত প্রসঙ্গও বিশ্ব নেতাদের সপ্তাহব্যাপী ও অধিবেশনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

