http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

বিএনপি-জামায়াতের উস্কানিতেই হরতাল : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
    A+ A A-

কাগজ ডেস্ক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত ও দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইঙ্গিত এবং উস্কানীতে আজকের হরতাল দেয়া হয়েছে। দেশবাসী রোববারের ইস্যুবিহীন হরতালকে সার্বিকভাবে প্রত্যাখান করেছে। যানাবাহন চলাচলসহ সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক ছিল। তিনি রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, শনিবার প্রেসক্লাবে ইসলামী ১২ দলের সমাবেশে বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরাই পুলিশের উপরে হামলা চালিয়েছিল। এ হরতালের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামাযাতের প্রতিহিংসামূলক তৎপরতা শুরু হয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। মানুষ আর হরতাল চায় না। আজকের হরতাল প্রত্যাখ্যানের মাধ্যমে সাধারণ মানুষ তা বিরোধীদলকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করছে। সেখানে উদ্দেশ্যমূলকভাবে ইস্যু তৈরির জন্য আজকের এই হরতাল ডাকা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মহানবীকে (স:) নিয়ে চলচিত্র তৈরিকারীদের বিরুদ্বে যুক্তরাষট্র সরকার ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা প্রদান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় সংসদে এই চলচ্চিত্র বানানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দায়িদের শাস্তি দাবি করেছেন। সেখানে এই হরতালের পিছনে কাদের কি উদ্দেশ্য কাজ করছে তা দেশবাসীর কাছে পরিষ্কার। যুক্তরাষ্ট্র সরকার যখন ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষনা করেছেন, তখন বাংলাদেশে সহিংসমূলক কর্মসূচি প্রদানের কোন প্রয়োজন নেই।
তিনি বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কোন প্রকার সহিংসতামূলক কার্যক্রম সহজভাবে দেখবে না। দেখতে পারে না। হরতাল আহবানকাররিা রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে নিযে মাঠে নেমেছে।
প্রতিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া স্ববিরোধী কার্যকলাপ করতে অভ্যস্ত। হরতালকে সর্মথন করেন, আবার নিজের দলীয় কর্মসূচি এলাকায় হরতালকে আওতামুক্ত ঘোষণা করে তার প্রমাণ দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ শুরুর পর থেকে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় কড়া নিরাপত্তায় বলয় গড়ে তুলেছে। আইন-শৃংখলা বাহিনী কূটনৈতিক পাড়ায় যাতে কোন অরাজকতা সৃষ্টি না হয় তার জন্য সর্তক রয়েছে।

হট নিউজ -এর সকল খবর