http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

কলম্বিয়ায় সেনা অভিযানে ৩৬ ফার্ক বিদ্রোহী নিহত
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় পূর্ব-মধ্যাঞ্চলে সরকারি সেনা অভিযানে কমপক্ষে ৩৬ জন ফার্ক বিদ্রোহী নিহত হয়েছে এবং আরো চারজন বিদ্রোহীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন মহিলা বিদ্রোহী রয়েছে বলে সরকারি সূত্রটি নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থার খবরে বলা হয়, রাজধানী বোগোটার প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে ভিল্লাভিচেনচিওতে অনুষ্ঠিত দেশের নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ার ম্যানুয়েল সান্তোস সেনা অভিযান চালানোর এ ঘোষাণা দেন। প্রায় এক সপ্তাহ আগে অনুরূপ এক সেনা অভিযানে ৩০ জনের বেশি বিদ্রোহী নিহত হয়। প্রেসিডেন্ট বলেন, নিহতদের মধ্যে গেরিলা সংগঠন রেভলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)’র একজন আঞ্চলিক কমান্ডার রয়েছে। তার কোড নাম আরসেসিও।
সান্তোস বলেন, সেনা অভিযান অব্যাহত থাকবে। সফল সেনা অভিযানের জন্য সশস্ত্র বাহিনীকে তিনি অভিনন্দন জানান। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জুয়ান কালোর্স পিনজোন বলেন, সেনা অভিযানে ৩৬ জন বিদ্রোহী নিহত হয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে এটি একটি বড় ধরণের সেনা অভিযান বলে তিনি উল্লেখ করেন। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়। এই সেনা অভিযানে বিমান, সেনা ও নৌবাহিনী এবং পুলিশ অংশ নেয়।
ফার্ক জানিয়েছে, গত মাসে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা আটক ১০ সেনাকে ছেড়ে দেবে। বিদ্রোহী সংগঠনটি ফেব্র“য়ারিতে আটক ছয় পুলিশ কর্মকর্তা ও চারজন সেনাকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়। তারা এখনো আটক রয়েছে। ফার্ক চলতি মাসের গোড়ার দিকেও তাদেরকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিল।