http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

মুক্তিযোদ্ধার উত্তরাধিকারীদের জন্য ভারতের বৃত্তি
    A+ A A-

কাগজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধীকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহায়তাদানকারী প্রম বন্ধুপ্রতীম দেশ ভারত।

উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠরত মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধীকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভারত সরকার এ বৃত্তি দিয়ে আসছে।

এ কার্যক্রমের আওতায় স্নাতক পর্যায়ে প্রত্যেক মনোনীত শিক্ষার্থী বছরে ২৪ হাজার টাকা করে পরবর্তী ৪ বছর এ বৃত্তি পেতে থাকবে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে মনোনীত প্রার্থী বছরে ১০ হাজার টাকা করে পরবর্তী দুই বছর এই বৃত্তির টাকা পাবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর যোদ্ধাদের উত্তরসূরীদের জন্য এই বৃত্তি প্রদান কার্যক্রম ভারত সরকার ২০০৬-২০০৭ সাল থেকে শুরু করে।

বৃত্তি দেওয়ার জন্য থেকে প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সন্তান ও উত্তরাধীকারদের কাছে আবেদন আহবান করে ভারত সরকার। এরই ধারাবাহিকতায় এ বছর ১ হাজার ৯০৩ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার রংপুর বিভাগের মুক্তিযোদ্ধাদের সন্তান ও মধ্যে মনোনীত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

একইরকম বৃত্তি প্রদান অনুষ্ঠান ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগেও আয়োজন করা হয়েছে।

হট নিউজ -এর সকল খবর