http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

৭০০ কোটি রুপির ড্রাগ কেলেঙ্কারিতে গিলানি-পুত্র
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি মুদ্রায় ৭০০ কোটি রুপির ড্রাগ-কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পুত্র আলি মুসা গিলানির নামে। এদিকে মুসা গতকাল রাতে দক্ষিণ আফ্রিকা থেকে পাকিস্তানে ফিরেছেন। মধুচন্দ্রিমা উদযাপনে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী গিলানি তার পুত্র মুসাকে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ সংক্ষিপ্ত করার নির্দেশনা দেন। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে গিলানি-পুত্রসহ মোট ৮ জনের বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হয়েছে। দ্য অ্যান্টি ন্যাক্রোটিক ফোর্স (এএনএফ) সংস্থা পিটিশনটি দায়ের করে। এর মধ্যে মুসা গিলানির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রধান সচিব খুশনুদ লাশারিও রয়েছেন। পিটিশনে এএনএফ প্রধানমন্ত্রীর বাড়িতে অনুসন্ধানেরও দাবি জানিয়েছে।