http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

কারওয়ানবাজারে প্রাইভেটকার-বাসে আগুন
    A+ A A-

ঢাকা অফিস : এদিন সকাল সাতটার দিকে বাস ও প্রাইভেটকারে অগ্নিসংযোগ করলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারওয়ানবাজারে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা হাতে লাঠিসোটা নিয়ে হরতালের সমর্থনে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে মিছিল বের করে। মিছিল থেকে তারা বাস ও প্রাইভেটকার ভাঙচুর করে এবং এতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা তৃতীয় দিনের মতো হরতাল পালন করছে বিরোধী দল। গত ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে ইলিয়াস নিখোঁজ হন। এরপর বিএনপি অভিযোগ করে আসছে, সরকার তাকে লুকিয়ে রেখেছে। কিন্তু বরাবরই সরকার তা অস্বীকার করে আসছে।

হট নিউজ -এর সকল খবর