

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
ঢাকা অফিস : অষ্টম বেতন বোর্ড দাবিতে সংবাদপত্রসেবীদের গণঅনশনের কর্মসূচির তারিখ দ্বিতীয়বারের মতো পরিবর্তন করে আগামী ৩০ এপ্রিল করা হয়েছে।
গণঅনশন কর্মসূচি আগামী ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পালনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এছাড়া এদিন একই সময়ে সব গণমাধ্যমে কর্মবিরতি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক-শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের এক জরুরি সভায় নেতারা এই সিদ্ধান্ত নেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২৫ এপ্রিল বুধবার এ গণঅনশন পালন করার কথা ছিল। এরও আগে ২২ এপ্রিল তা পালনের সূচি নির্ধারিত থাকে। তবে বিরোধীদলের হরতালের কর্মসূচির কারণে তারিখ পরিবর্তন করা হয়।
মঙ্গলবারের সভায় সভাপতিত্ব করেন পরিষদের কো-কনভেনর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
সভায় ঐক্য পরিষদ নেতা রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, শাবান মাহমুদ, মতিউর রহমান তালুকদার, আলমগীর হোসেন, খায়রুল ইসলাম ও কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতারা ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় অনশন কর্মসূচি সফল করার জন্য সংশিষ্ট সকলকে অনুরোধ জানান।
সেদিন সব সংবাদপত্র, সংবাদ সংস্থা ও অন্যান্য গণমাধ্যমে ৬ ঘণ্টার কর্মবিরতি পালিত হবে।
এছাড়া ৩০ এপ্রিলের অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৯ এপ্রিল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব এক বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
বর্ধিত সভায় বিএফইউজে ও ডিইউজের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফ, কর্মচারী ও প্রেস শ্রমিক ফেডারেশনগুলোর সব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

