http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

জাতীয় জৈব প্রযুক্তি নীতির চূড়ান্ত খসড়া অনুমোদন
    A+ A A-

কাগজ ডেস্ক : জৈব প্রযুক্তির টেকসই প্রয়োগ এবং তা ব্যবহারের সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পেঁছে দেয়ার লক্ষে জাতীয় জৈব প্রযুক্তি নীতির চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ জৈব প্রযুক্তি বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের (এনটিবিবি) বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এনটিবিবি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে শেখ হাসিনা দেশে টেকসই জৈব প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের সমুদ্র বিজয়ের জন্য বোর্ড সদস্যরা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী ডা. এ এফ এম রুহুল হক, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উদ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

হট নিউজ -এর সকল খবর