

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
আন্তর্জাতিক ডেস্ক :ইসলামাবাদস্থ মার্কিন দূতাবাস পাকিস্তানে বসবাসরত সব মার্কিন নাগরিকের জন্য সতর্কতা জারি করে বলেছে, আগামী দু'সপ্তাহ তারা যেন চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করেন। তবে এর কোন কারণ জানানো হয়নি। কিন্তু বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলকায়দা গোষ্ঠীর সাবেক প্রধান ওসামা বিন লাদেন হত্যার প্রথম বার্ষিকীকে সামনে রেখে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ওই বার্ষিকীর আগে ও পরে এক সপ্তাহ করে মোট দু'সপ্তাহ'র জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। গত বছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে বিন লাদেনকে হত্যা করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিহত হন। ওই ঘটনার বার্ষিকীতে জঙ্গীরা মার্কিন নাগরিকদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা থাকার কারণে তাদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে মার্কিন দূতাবাস।
ইসলামাবাদস্থ মার্কিন দূতাবাসের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, "নিরাপত্তাগত কারণে আগামী ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত দূতাবাস কর্মীদের ইসলামাবাদের কোন রেস্টুরেন্ট বা বাজারে যাওয়ার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হলো। আমরা ইসলামাবাদে বসবাসকারী সব মার্কিন নাগরিককে একই ধরনের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি।" সেইসঙ্গে পাকিস্তানে বসবাসরত সব মার্কিন নাগরিককে দেশটির উত্তরাঞ্চলীয় গিলগিট ও স্কার্দু শহর ভ্রমণে যেতেও নিষেধ করা হয়েছে। মার্কিন দূতাবাসের বিবৃতিতে পাকিস্তানে অপ্রয়োজনীয় ভ্রমণে না যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সব নাগরিককে পরামর্শ দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, একটি বিশেষ হুমকি সংক্রান্ত তথ্য পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে। তবে পাকিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ইমতিয়াজ সাফদার ওয়ারিচ বলেছেন, তাদের কাছে এ ধরনের কোন হুমকির খবর নেই।
