

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীরা ১৫ সেনাকে হত্যা করেছে। গত শনিবার কলম্বিয়ার দক্ষিণের ক্যাকুয়েটা শহরে একটি কোকেইন কারখানা ধ্বংস করার সময় ফার্ক বিদ্রোহীরা আক্রমণ চালায়। সে সময় আরো ১১ সেনা আহত হয়। হেলিকপ্টার থেকে নামার সময় এই সেনাদলের ওপর অতর্কিত আক্রমন চালানো হয়।
এই কোকেইন কারখানাটি ছিল ফার্ক বিদ্রোহীদের আয়ের অন্যতম উৎস। এখান থেকে উৎপাদিত মাদকের অধিকাংশই সরবরাহ করা হতো ইকুয়েডর ও মেক্সিকোর শহরগুলোতে। কলম্বিয়ার সরকারি দফতর থেকে বলা হয়, কোকেইন ফ্যাক্টরিটির সন্ধান পেয়ে সেনাবাহিনীর মাদকদব্য নিয়ন্ত্রণ দল যখন সেখানে পৌঁছায় তার আগেই ভারি অস্ত্রশস্ত্রে সুসজ্জিত গেরিলাদল জঙ্গলে ওৎ পেতে ছিল। এবং হামলা করে।
এর আগে গত শুক্রবার ফার্ক বিদ্রোহীদের আক্রমণে দুই শিশুসহ আটজন নিহত হয়। বিবিসির সাংবাদিক জেরমি ম্যাকডারমট জানান, এ ধরণের হামলার মাধ্যমে ফার্ক বিদ্রোহীরা সরকারকে সমঝোতার বৈঠকে বসতে বাধ্য করার চেষ্টা করছে।
