

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল জোরালোভাবেই সিরিয়ার আসাদ সরকারের পতন চাইছে। জার্মানির ডয়চেভেলে নিউজ নেটওয়ার্কের এক লেখাতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে- আসাদ সরকারের পতনে সহযোগিতা করার জন্য তেল আবিব প্রতিশ্র“তিবদ্ধ।
ইসরাইল আশা করছে- সিরিয়ায় একটি পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হবে এবং সে সরকার লেবাননের হিজবুল্লাহ সংগঠনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে। সিরিয়ার সরকার এবং বিরোধীদল-দু’পক্ষই ইহুদিবাদী ইসরাইলকে শত্র“ মনে করে। এ জন্য নেপথ্যে থেকে ইসরাইল সিরিয়ায় খুব বেশি গোলযোগ সৃষ্টি করতে পারেনি।
সিরিয়ার জনগণের কাছে গোলান মালভূমি আজও একটি স্পর্শকাতর ইস্যু বলে বিবেচিত। ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয়। গোলান মালভূমি ফেরত দেয়া ছাড়া সিরিয়ার কেউ ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় যাবে না বলে মনে করা হয়। সিরিয়ার চলমান সহিংসতায় বিদ্রোহীদের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এর একতরফা অবসান চেয়েছে ব্রিটেন। দেশটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী অ্যালিস্টার বার্ট তার ভাষায় বলেছেন, সিরিয়ায় বাশার আল-আসাদের সরকার ও সেনাবাহিনীর সহিংসতায় লন্ডন গভীরভাবে উদ্বিগ্ন।
সিরিয়া সরকারের এ সহিংসতা ‘অগ্রহণযোগ্য’ মাত্রায় চলে গেছে বলেও মন্তব্য করেন বার্ট। এ অবস্থায় জাতিসংঘ ও আরব লীগের বিশেষ প্রতিনিধি কফি আনানের দেয়া ছয়দফা শান্তি পরিকল্পনা পুরোপুরি মেনে চলতে দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যালিস্টার বার্ট।

