http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

শ্রীলংকার ক্ষমতাসীন জোটের শরিকদের বিরোধীতা
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় একটি মসজিদ সরিয়ে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির মুসলমানরা যে বিক্ষোভ-প্রতিবাদ করছে ক্ষমতাসীন জোটের শরিক একটি দল তা সমর্থনের ঘোষণা দিয়েছে। শ্রীলংকান মুসলিম কংগ্রেস কয়েক ঘন্টা আলোচনার পর মসজিদ ইস্যুতে নিজেদের অবস্থান ঘোষণা করেছে। 
শ্রীলংকান মুসলিম কংগ্রেসের নেতা এবং দেশটির আইনমন্ত্রী রউফ হাকিম আজ রাজধানী কলম্বোয় সাংবাদিকদের বলেছেন, আলেম ও ধর্মীয় নেতাদের সমর্থন ছাড়া মসজিদ সরিয়ে নেয়া যাবে না বলে মনে করছে তার দল। গত সপ্তাহে বৌদ্ধ ভিক্ষুদের প্রতিবাদ এবং মসজিদ প্রাঙ্গণে হামলার পর শ্রীলংকার সরকার ধামবুলার ওই মসজিদ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। অবশ্য শ্রীলংকার সরকার বলেছে, ওই মসজিদ ইস্যু নিয়ে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস চলছে।
কিন্তু তা সত্ত্বেও সরকার শেষপর্যন্ত মসজিদটি সরিয়ে নেয়ার একতরফা সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এ সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল শ্রীলংকায় বিক্ষোভ করেছে হাজার হাজার মুসলমান।
শ্রীলংকান মুসলিম কংগ্রেস শনিবার বলেছে, তারা মসজিদ সরিয়ে নেয়ার সরকারি যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে।