http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

চৌদ্দগ্রাম সীমান্ত থেকে ৩ জনকে ধরে নিয়ে গেছে ভারতীয়রা
    A+ A A-

কাগজ ডেস্ক : কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় গ্রামবাসী। রোববার বেলা ১২টায় চৌদ্দগ্রামের মতিয়াতলী থেকে তাদের ধরে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারত থেকে বাংলাদেশে গাঁজা পাচারের সময় ভারতের পশ্চিম ত্রিপুরার রাঙ্গামুড়া এলাকার মানিক নামে এক মাদক পাচারকারীকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ৩ কেজি গাঁজাসহ আটক করে।
সকাল ৯টায় মানিককে আটকের খবর ত্রিপুরার রাঙ্গামুড়া এলাকায় পৌঁছলে ওই এলাকার গ্রামবাসী চৌদ্দগ্রাম বাংলাদেশ সীমান্তের মতিয়াতলীর গ্রামের তিনকে ধরে নিয়ে বিএসএফের কাছে দেয়।
তারা তিন বাংলাদেশির মুক্তিপণ হিসেবে মানিককে ভারতে ফেরত দেয়ার দাবি করছে। অপহৃত তিন বাংলাদেশি হলেন- চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ঈশানচন্দ্র নগরের বাসিন্দা কালাম, দিলদার ও আহসান।