

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ইউকের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ফের রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনীতিতে ফেরার এটাই উপযুক্ত সময় বলে তিনি বিশ্বাস করেন।
জানা গেছে, আগামী জুলাইয়ে অলিম্পিক গেমস উদ্যাপনের একটি অনুষ্ঠানে টনি ব্লেয়ার লেবার পার্টির বর্তমান নেতা এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে যৌথভাবে হাজির হবেন। আর এর মধ্য দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী ব্রিটিশ রাজনীতিতে নতুন করে তাঁর প্রভাব বিস্তার করার ব্যাপারে দারুণ আশাবাদী।
পাঁচ বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়েছেন টনি ব্লেয়ার। এর পর থেকে এখন পর্যন্ত তিনি প্রায় দুই কোটি ব্রিটিশ পাউন্ডের সমপরিমাণ অর্থের একটি বড়সড় তহবিল গঠনে সমর্থ হয়েছেন। রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার ক্ষেত্রে এ অর্থ তিনি কাজে লাগাতে চান। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনমতের সঙ্গে বোঝাপড়ায় তিনি এরই মধ্যে ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলের সাবেক তথ্য কর্মকর্তা র্যাচেল গ্র্যান্টকে তাঁর জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিয়েছেন। গ্র্যান্ট বর্তমানে ন্যাশনাল এনডোমেন্ট ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড দ্য আর্টসের (নেসটা) যোগাযোগ পরিচালক হিসেবে কর্মরত।
ইরাকযুদ্ধ নিয়ে বিতর্কের ঘোরপাকের মধ্যে ২০০৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগের পর তিনি অনেকটা সময় পার করেছেন।

